ফেসবুক মার্কেটপ্লেসে ঢুকলে কত কিছুই না চোখে পড়ে! কেউ পুরোনো ফ্রিজ বিক্রি করছেন, কেউ ব্যবহার করা সাইকেলটা। এমন সব জিনিসের ভিড়ে হঠাৎ যদি দেখো, কেউ একজন প্রাচীন মিসরের একটি মমির মাথা বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন, বিশ্বাস হবে?ভাবছ, এমন বিজ্ঞাপন আবার ফেসবুকে আসে নাকি! অবিশ্বাস্য হলেও সত্যি, অনলাইনে মমির মাথা, হাত-পা এমনকি মেরুদণ্ডের অংশও বিক্রির ঘটনা ঘটেছে।
শুধু তা-ই নয়, এসব প্রাচীন দেহাবশেষ কেনাবেচার পেছনে রয়েছে বড়সড় একটি কালোবাজার। আর এই বাজারের ক্রেতা-বিক্রেতাদের জন্য শুধু আইন বা নৈতিকতার প্রশ্নই নেই, আছে স্বাস্থ্যঝুঁকিও। কয়েক শ বছর আগের কোনো মমি ঘরে সাজিয়ে রাখার শখ শেষ পর্যন্ত ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে।যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্ট্যাফোর্ডশায়ারের একদল গবেষক সম্প্রতি বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছেন। তাঁদের গবেষণাপত্রের নাম ‘দ্য রিয়েল মমিজ কার্স’।
বাংলা করলে ‘মমির সত্যিকারের অভিশাপ’।
সূত্র: প্রথম আলো