ডিসি কমিকসের জনপ্রিয় খলনায়ককে নিয়ে নির্মিত বড় বাজেটের সিনেমা ‘ক্লেফেস’কে পেছনে ফেলে গত শুক্রবারের আয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে এলিজাবেথ হোমসকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’। মুক্তির তৃতীয় সপ্তাহেও ছবিটির এমন সাফল্য বিশ্লেষকদের নজর কেড়েছে। উত্তর আমেরিকার ৩ হাজার ২৪৩টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটি আয় করেছে ৩৫ লাখ ৬০ হাজার ডলার।
সপ্তাহান্তে এর আয় ১ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর উত্তর আমেরিকায় ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার।কমেডিয়ান নাথান ফিল্ডার ও নির্মাতা ল্যান্স ওপেনহাইমের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। এতে উঠে এসেছে প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমসের উত্থান, উচ্চাকাঙ্ক্ষা ও প্রতারণার ঘটনা। এলিজাবেথ হোমস ছিলেন মার্কিন উদ্যোক্তা।
তিনি রক্ত পরীক্ষার প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান থেরানোস প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।
সূত্র: প্রথম আলো