ডেটা সেন্টার আর পানি যেন এখন সমার্থক শব্দ। ডেটা সেন্টারের কথা উঠলে সেখানে পানির আলোচনা আসবেই। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা। কিন্তু আসলেই তো, ডেটা সেন্টার এত পানি দিয়ে করেটা কী?অনেকেই ভাবেন, গাড়ির ইঞ্জিনের কুল্যান্টের মতো এখানেও হয়তো সারি সারি কম্পিউটারের ভেতর দিয়ে পানি বইতে থাকে। কিন্তু ব্যাপারটা আসলে এমন নয়। সার্ভারগুলো কখনোই ভেজে না; ভিজলে তো গল্প ওখানেই শেষ হয়ে যেত!
ডেটা সেন্টারের পানি মূলত পাইপের ভেতরেই থাকে এবং এর বেশির ভাগই বাষ্প হয়ে ছাদের ওপর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এত পরিষ্কার মিষ্টি পানি কেউ সাধ করে কেন এভাবে আকাশে উড়িয়ে দেবে? চলুন বিষয়টা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি।একটা গুগল সার্চে কত পানি খরচ হয়সার্ভারগুলো যাতে গরমে সেদ্ধ না হয়ে যায়, তাই এই তাপ বিল্ডিংয়ের বাইরে বের করতেই হয়। কাজটা হয় দুটি ধাপে।
প্রথমে সার্ভার হলের ভেতরের বাতাস বা তরলের সাহায্যে চিপের তাপ শুষে নেওয়া হয়।ডেটা সেন্টারের কি প্রচুর বিদ্যুৎ লাগেহ্যাঁ, প্রচুর লাগে বৈকি।
সূত্র: প্রথম আলো