আমরা কেমন বাংলাদেশ চাই? একজন জেন–জি হিসেবে এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমার চোখে ভেসে ওঠে নিজের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। ঘটনাগুলো হয়তো খুব ছোট, কিন্তু আমার কাছে এগুলো একটি বড় সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি।
যে দেশে একজন মানুষের সম্মান তাঁর পরিচয়, পেশা কিংবা সামাজিক অবস্থানের ওপর নির্ভর করে, সেই দেশে প্রকৃত সমতা প্রতিষ্ঠিত হয়েছে—এ কথা কীভাবে বলি?রাজশাহীর তানোরের দরগাডাঙ্গা এলাকায় একটি চায়ের দোকানে আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছিল, যা আজও আমাকে ভাবায়। দোকানের কর্মচারী আমাকে একটি ভালো কাপে চা দিয়েছিলেন। আমি দুই চুমুক দেওয়ার পর হোটেলের মালিক এসে আমার হাত থেকে কাপটি কেড়ে নেন। এরপর অন্য একটি পুরোনো, আলাদা কাপে চা দেন।
ঘটনাটি আমাকে এতটাই অপমানিত করেছিল যে পরে আর চা খাওয়ার রুচি হয়নি।
সূত্র: প্রথম আলো