একসময় গান গাইতেন, কবিতা লিখতেন, ছবি আঁকতেন। সন্তান মানুষ করা কিংবা চাকরিতে ওপরে ওঠার তাড়নায় দিন কাটত। এখন দিন চলে অভ্যাস আর রুটিনে। অফিস, বাজার, বিল, সংসারের হিসাব। যে আবেগ একসময় জীবন চালাত, সংগত কারণেই তা পেছনে পড়েছে।বয়স বাড়ার সঙ্গে শরীর যেমন ক্ষয় হয়, মনও অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে। সন্তানেরা বড় হয়ে নিজের পথে গেছে, চাকরিতে একটা জায়গায় থিতু হয়েছেন, অবসরও দূরে নয়।
এ সময় জীবনের উদ্দেশ্য ঝাপসা মনে হতে পারে। ঠিক তখনই উদ্দীপনা ফিরিয়ে আনার প্রয়োজন সবচেয়ে বেশি। অনেকে মধ্যবয়সে পৌঁছে হঠাৎ চাকরি ছেড়ে দেন কিংবা সম্পর্ক ভেঙে ফেলেন, যেন নতুন কিছু ফিরে পাওয়া যায়। কিন্তু সংকট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এই তিন ধাপে শুরু করা যায়—১. একটু পিছিয়ে দেখুন: নিজের জীবনটাকে দূর থেকে দেখুন। জিজ্ঞেস করুন, কী নেই? নতুন করে শুরু করলে কী আলাদা হতো?
অতীতের কোন জিনিসটা ফিরে পেতে চান, গানের টান, ছবি আঁকার নেশা, নিজের ওপর আস্থা, নাকি সহজাত স্বতঃস্ফূর্ততা?‘আরও টাকা চাই’ বা ‘অন্য কেউ হলে ভালো হতো’ ধরনের সাধারণ উত্তরে থেমে যাবেন না।
সূত্র: প্রথম আলো