নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। গতকাল শনিবারের এই নির্বাচনের পর দেশটির প্রধান দুই দলের নেতারা জোট সরকার গঠনের জন্য আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছেন।প্রাথমিক ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের মধ্যডানপন্থী ন্যাশনাল পার্টি ৪২টি আসন পেয়েছে।
দলটি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে ১৯টি আসন পিছিয়ে রয়েছে।ন্যাশনাল পার্টির সঙ্গে জোটসঙ্গী অ্যাক্ট পার্টি ও নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির আসন যুক্ত হলে তারা বামঘেঁষা জোটের চেয়ে সামান্য এগিয়ে থাকবে। তবে এ জন্য দলগুলোর মধ্যে সমঝোতা হতে হবে।অন্যদিকে বিরোধীদলীয় নেতা ক্রিস হিপকিন্স এখনো পরাজয় স্বীকার করেননি। তাঁর লেবার পার্টি ৩৬টি আসন পেয়েছে।
হিপকিন্স বলেছেন, পরবর্তী সরকার কেমন হবে, তা এখনই বলা যাচ্ছে না।
সূত্র: প্রথম আলো