আলোচনার তুঙ্গে এখন বিশাল বাজেট ও সময় নিয়ে তৈরি এপিক সিনেমা রামায়ণ-এ রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, কাজল, রাকুলপ্রীত, লারা দত্তের পোরাণিক সাজপোশাকের লুক।নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’ নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। রাম, সীতা, রাবণ থেকে শুরু করে মন্দোদরী, কৈকেয়ী ও হনুমান, প্রতিটি চরিত্রের সাজসজ্জা নিয়েও চলছে আলোচনা। শুধু পোশাক নয়, চরিত্রগুলোর গয়না, চুলের সাজ ও মেকআপেও রাখা হয়েছে বিশেষ পরিকল্পনা।
প্রায় তিন বছরের প্রস্তুতি, গবেষণা ও নকশার মধ্য দিয়ে তৈরি হয়েছে সিনেমাটির এই বিশাল সাজসজ্জার আয়োজন।শুধু পোশাক নয়, চরিত্রগুলোর গয়না, চুলের সাজ ও মেকআপেও রাখা হয়েছে বিশেষ পরিকল্পনাতিন রাজ্যের সংস্কৃতি ও পরিবেশ অনুযায়ী আলাদা করা হয়েছে চরিত্রগুলোর সাজসজ্জাসিনেমার প্রধান পোশাকের দায়িত্বে রয়েছেন ভারতের জনপ্রিয় ডিজাইনার জুটি রিম্পল ও হারপ্রীত নারুলা।
‘পদ্মাবত’ ও ‘হীরামান্ডি’র মতো কাজের জন্য পরিচিত এই জুটি পোশাকের নকশায় ভারতীয় ঐতিহ্য ও শিল্পকলাকে গুরুত্ব দিয়েছেন।
সূত্র: প্রথম আলো