সমুদ্রগামী জাহাজে রেটিং হিসেবে যোগদানের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৬ (শীতকালীন) ‘প্রি-সি নাবিক (রেটিং)’ প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে ৬টি প্রতিষ্ঠানে ডেক, ইঞ্জিন, স্টুয়ার্ড, কুক, ওয়েল্ডার ও ইলেকট্রিশিয়ান গ্রুপে আবেদন আহ্বান করা হচ্ছে।
যোগ্য প্রার্থীরা নৌপরিবহন অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০।
ইনস্টিটিউট ও আসনসংখ্যা ১. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম: আসনসংখ্যা ডেক ৬৫, ইঞ্জিন ৪৫, স্টুয়ার্ড ২৫, কুক ২৫, ফিটার কাম ওয়েল্ডার ২০ ও ইলেকট্রিশিয়ান ২০ (মোট ২০০ জন)।২. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর: আসনসংখ্যা ডেক ৩৫, ইঞ্জিন ২৫, স্টুয়ার্ড ১০, কুক ১০, ফিটার কাম ওয়েল্ডার ১০ ও ইলেকট্রিশিয়ান ১০ (মোট ১০০ জন)।৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম: আসনসংখ্যা ডেক ৪০, ইঞ্জিন ১০, ফিটার কাম ওয়েল্ডার ৫ (মোট ৫৫ জন)।৪. ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা: আসনসংখ্যা ডেক ৩০, ইঞ্জিন ১০, কুক ৫ (মোট ৪৫ জন)।৫. ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম: আসনসংখ্যা ডেক ১৫, ইঞ্জিন ৮, স্টুয়ার্ড ৭, কুক ৮, ফিটার কাম ওয়েল্ডার ৭ (মোট ৪৫ জন)।৬. ওয়াল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ: আসনসংখ্যা ডেক ৩০, ইঞ্জিন ১০, কুক ৫ (মোট...
সূত্র: প্রথম আলো