লাশসাতক্ষীরার কদমতলা ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবন ভ্রমণে গিয়ে সাগরের ঢেউয়ে ভেসে নিখোঁজ হয়েছিলেন এক পর্যটক। দুই দিন পর গতকাল শনিবার রাতে সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।নিখোঁজ পর্যটকের নাম মো. রিয়াজ আহমেদ (২৮)। তিনি ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঁঠালী পশ্চিমপাড়ার বাসিন্দা।
তাঁর বাবা আবুল বাশার ঢালী।বন বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে তিন দিনের ভ্রমণ অনুমতি নিয়ে ‘ইকোট্যুরিজম-২’ নামের কাঠের তৈরি পর্যটকবাহী বোটে সুন্দরবনে যান ১৯ পর্যটক। বোটটি পরিচালনা করেন সাতক্ষীরার ট্রলারমালিক মিজানুর রহমান।
পর্যটক দলের সদস্যরা নরসিংদী, ময়মনসিংহ, ঢাকা ও গাজীপুরের বাসিন্দা।গত শুক্রবার বেলা একটার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার চরে পৌঁছানোর আগে নতুন জেগে ওঠা একটি চরে বোটটি আটকে যায়।
সূত্র: প্রথম আলো