পর্যটকদের জন্য খুলেছে সেন্ট মার্টিন দ্বীপ। আগামী ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে ঘোরা ও রাতযাপনের সুযোগ পাবেন পর্যটকেরা। প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক। চলতি মৌসুমে ঢাকা থেকে সেন্ট মার্টিনে গিয়ে এক রাত থেকে ঘুরে আসতে জনপ্রতি সর্বনিম্ন ৯ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ হতে পারে।
এর মধ্যে ঢাকা–কক্সবাজারে যাওয়া-আসার নন-এসি বাসভাড়া ২ হাজার ৪০০ টাকা, জাহাজের যাওয়া-আসার টিকিট ৩ হাজার ৬০০ টাকা, ইকোনমি হোটেল বা রিসোর্টে এক রাত থাকার খরচ ১ হাজার ৫০০ টাকা, ছয় বেলা খাবারে ১ হাজার ২০০ টাকা, পরিবেশ সংরক্ষণ ফি ১০০ টাকা এবং স্থানীয় যাতায়াতে ৫০০ টাকা ধরা হয়েছে। সব মিলিয়ে সর্বনিম্ন জাহাজভাড়া ধরে খরচ পড়বে ৯ হাজার ৩০০ টাকা। কেনাকাটা ও অন্যান্য ব্যক্তিগত খরচ এই হিসাবের বাইরে।
হোটেল, খাবার ও যাতায়াতের ধরন অনুযায়ী খরচ আরও বাড়তে পারে।সেন্ট মার্টিন ভ্রমণের আগে জেনে নিন প্রয়োজনীয় ৯টি তথ্য:১. আগেই জাহাজের টিকিট কাটুনসেন্ট মার্টিন ভ্রমণের দিন-তারিখ ঠিক হলে প্রথমেই জাহাজের টিকিট কাটুন।
সূত্র: প্রথম আলো