প্রিয় কিআ,আশা করি ভালো আছ। আমি ভালো আছি। কারণ, সবেমাত্র আমাদের স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা শেষ হলো। পরীক্ষার চাপে অবশ্য তোমাকে পড়ার সময় হয়ে ওঠেনি।অনেক দিন ধরেই ভাবতাম, আমাদের স্কুলে আমি ছাড়া আর কেউ কিআ পড়ে কি না। মনে মনে একটু আশাও ছিল, নিশ্চয়ই কেউ না কেউ পড়ে। সেই আশা সত্যি হয়েছে যখন দেখলাম, গত মাসে কিংবা তার আগের মাসে তাওয়াব মোস্তফা নাহিন নামে একজন কুইজ বিজয়ী হয়েছে। সে আমাদের স্কুলেই পড়ে!
খবরটা জেনে খুব ভালো লেগেছে।আমাদের নাটোরে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার পাঠক বাড়াতে কাজ করে যাচ্ছেন আমার প্রিয় শিক্ষক বুলবুল স্যার। তিনি ‘বিজ্ঞান চর্চা কেন্দ্র’ নামে একটি প্রতিষ্ঠান চালান। সেখানে প্রতি মাসে শিক্ষার্থীদের কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা পড়তে দেন। তাঁর কাছ থেকেই আমার বিজ্ঞানচিন্তা পড়া শুরু। স্যারের এই উদ্যোগের কথা আরও অনেকের জানা উচিত বলে মনে করি।এবার তোমার কাছে একটা আবদার আছে।
আমাকে কয়েকটি ভালো থ্রিলার বইয়ের নাম বলো, যেগুলো রকমারি থেকে অর্ডার করতে পারব।
সূত্র: প্রথম আলো