ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। আজ রোববার সকাল সাতটা থেকে সদর উপজেলার কোড্ডা লেভেলক্রসিং এলাকায় ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া–আগরতলা সড়ক অবরোধ করা হয়।প্রায় সাড়ে চার ঘণ্টা পর এ বিষয়ে আলোচনার আশ্বাসে বেলা ১১টা ২০ মিনিটে লোকজন অবরোধ তুলে নেন।
তবে সমাধানের জন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছেন তাঁরা।অবরোধের কারণে ট্রেন ও যান চলাচল বন্ধ ছিল। দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল আটটা থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকে ছিল।
অবরোধ উঠে যাওয়ার পর ১১টা ৫৪ মিনিটে ট্রেনটি কোড্ডা লেভেলক্রসিং এলাকা দিয়ে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পারাবত এক্সপ্রেস সকাল আটটা থেকে স্টেশনে দাঁড়িয়ে ছিল।
সূত্র: প্রথম আলো