জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয়েছিল ‘কনসার্ট ফর সলিডারিটি’। এই কনসার্ট উপভোগ করতে দুপুর থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্সের পরিবেশনায় রাত পর্যন্ত গানে গানে মুখর ছিল পুরো এলাকা।
এ নিয়ে ছবির গল্প।৪০ মিনিটের জমজমাট পরিবেশনায় পাঁচটি গান পরিবেশন করে মেকানিক্স।জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলে শিরোনামহীন। প্রিয় ব্যান্ডের গান মুঠোফোনে ধারণ করেন দর্শকেরা। আর্টসেলের পরিবেশনা। কনসার্টের মঞ্চ মাতায় ফিডব্যাক।কনসার্টে আসা দর্শকেরা।দর্শক মাতায় ওয়ারফেজ। ‘জ্বালা জ্বালা’ দিয়ে পরিবেশনা শুরু করে মাইলস। ‘ফিরিয়ে দাও’ দিয়ে শেষ হয় তাদের পরিবেশনা।মঞ্চে নগর বাউল জেমসের পরিবেশনা।
কনসার্টে গানের তালে মেতে ওঠেন দর্শকেরা।
সূত্র: প্রথম আলো