ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি এলাকায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবা গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। গত জুলাইয়ে সৌদি আরব ও ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনি গোষ্ঠীটির মধ্যে আবারও সংঘর্ষ শুরুর পর গতকালের এ ঘটনাকে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হচ্ছে। রয়টার্স এ ঘটনার বিবরণ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
সৌদি আরবের সরকারি যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন’ জানিয়েছে, তারা এ খবরের সত্যতা যাচাই করে দেখছে।২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুতিদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।
ওই চুক্তির ফলে সৌদি নেতৃত্বাধীন জোট ও সানা নিয়ন্ত্রণকারী হুতিদের মধ্যে হামলা অনেকটাই বন্ধ হয়েছিল।ইয়েমেনের হুতি–নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলাগুলো সানার পূর্বাঞ্চলে হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বানি হুশাইশ শহরের আবাসিক ঘরবাড়িতে আঘাত হেনেছে।
সূত্র: প্রথম আলো