সাগরপথে পাচারের সময় উদ্ধার করা হয় তাঁদের। আজ সকালে কক্সবাজারের টেকনাফেকক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় মানব পাচারকারী চক্রের ১০-১৫ জন সদস্য নৌকায় করে পালিয়ে যান বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।উদ্ধার হওয়া নয়জন হলেন আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আবদুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।বিজিবি জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। বাকিদের বাড়ি কক্সবাজার।
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশে শনিবার সন্ধ্যায় তাঁদের লম্বীঘাট এলাকায় জড়ো করা হয়।
সূত্র: প্রথম আলো