চীনে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের প্রচেষ্টা সফল হয়েছে। ১৯৯৮ থেকে ২০২০ সালের মধ্যে দেশটির ম্যানগ্রোভ এলাকার আয়তন ১৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বন বৃদ্ধি ফলে পাখির প্রজাতি ১৪৮ থেকে বেড়ে ৩৯৭-এ পৌঁছেছে। ২২ বছরের গবেষণায় এটা দেখা গেছে। গবেষকেরা বলছেন, চীনের নীতিমালা ম্যানগ্রোভ সম্প্রসারণকে ত্বরান্বিত করেছে। গবেষণাটি পরিচালনা করেছেন চীনের নিংবো ইউনিভার্সিটির ভূগোল ও স্থানিক তথ্যপ্রযুক্তি বিভাগের পাঁচ গবেষক।
সেল প্রেসের অংশীদার ও বিখ্যাত আন্তর্জাতিক পিউয়ার-রিভিউড জার্নাল ‘দ্য ইনোভেশন’-এ বছরের অক্টোবর মাসে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, আইইউসিএনের হুমকির তালিকায় থাকা পাখির সংখ্যা ম্যানগ্রোভ এলাকায় ৯১ শতাংশ বেড়েছে।কেন ও কোথায় গবেষণাবিশ্বব্যাপী ম্যানগ্রোভ বনের প্রায় এক-তৃতীয়াংশ গত প্রায় অর্ধশতাব্দী ধরে ধ্বংস হয়ে গেছে।
আন্তর্জাতিক বিভিন্ন সনদ ও লক্ষ্যমাত্রা পূরণে চীন সরকারের পক্ষ থেকে ম্যানগ্রোভ পুনরুদ্ধার বা সৃষ্টির জন্য বিভিন্ন নীতিমালা ও উদ্যোগ নেওয়া হয়েছিল।
সূত্র: প্রথম আলো