২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককেই বিস্মিত করেছে। কিন্তু যাঁরা কয়েক বছর ধরে ফলাফল পর্যবেক্ষণ করছেন, তাঁদের কাছে এটা খুব বেশি অপ্রত্যাশিত ছিল না। কারণ, শিক্ষা বোর্ডের নীতির কারণে ফলাফলে যে প্রভাব পড়ে, সেটা শিক্ষাসংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা আগেও স্বীকার করেছেন। পাসের হার বেশি দেখানোর জন্য কোনো কোনো বছর ‘সরলভাবে’ খাতা দেখার নির্দেশনার কথাও আমরা শুনেছি।
এভাবে পাসের হার হয়তো বেড়েছে, কিন্তু তাতে শিক্ষার মান কতটুকু বেড়েছে, সেই প্রশ্ন থেকে গেছে।এবারের এসএসসি পরীক্ষার ফল কেন খারাপ হলোতবে আরেকটা প্রশ্ন নিয়েও ভাবা দরকার—উচ্চমাধ্যমিক স্তরের গুরুত্ব কি কমতে শুরু করেছে? তাই যদি না হবে তো এত শিক্ষার্থী কোথায় গেল? ২০২৪ সালে যারা এসএসসি পাস করেছিল, তারাই এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছিল ১৬ লাখ ৭২ হাজারের বেশি পরীক্ষার্থী।
অথচ ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ৭০ হাজারের মতো শিক্ষার্থী।
সূত্র: প্রথম আলো