২০২০ সালের ৪ ডিসেম্বর। বেলা সোয়া তিনটা। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মূলকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের পাঁচজন। তাঁরা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভদ্রা গ্রামের বাসিন্দা।স্বজনদের মৃত্যুতে শোক করার মতো মানুষও যখন আর অবশিষ্ট থাকে না, তখন সেই শোকের সঙ্গে যুক্ত হয় এক কঠিন মানবিক সংকট। তেমনটা হয়েছিল চাষাভদ্রা গ্রামেও। দুর্ঘটনার পর তাঁদের সৎকারের জন্য নিকটাত্মীয় খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছিল।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর উদ্যোগে শেষ পর্যন্ত শেষকৃত্য সম্পন্ন হয়।নিহত ব্যক্তিরা ছিলেন হরেকৃষ্ণ বাদ্যকর (৫৫), তাঁর ছেলে গোবিন্দ বাদ্যকর (২৮), পুত্রবধূ ববিতা বাদ্যকর (২৫), নাতনি রাধে বাদ্যকর (৪) ও চাচাতো ভাই রামপ্রসাদ বাদ্যকর (৩০)।একটি পরিবারের একাধিক সদস্যের এমন মৃত্যুর ঘটনার প্রভাব পড়ে পরিবারের বেঁচে থাকা সদস্য, স্বজন ও পরবর্তী প্রজন্মের ওপরও।
অনেক ক্ষেত্রে পরিবারের উপার্জনক্ষম সদস্যের পাশাপাশি শিশু, নারী ও প্রবীণ সদস্যরাও প্রাণ হারান।
সূত্র: প্রথম আলো