বাংলাদেশের মাটির নিচের পানিতে আর্সেনিকের সমস্যা নিয়ে যাঁরা গবেষণা করছেন, তাঁদের কাজের প্রভাব পৌঁছে যায় মানুষের পানীয় জলের নিরাপত্তায়। কৃষিজমিতে লবণাক্ততা বাড়লে কীভাবে ফসল বাঁচানো যায়, সেই গবেষণাও শেষ পর্যন্ত জড়িয়ে যায় আমাদের খাবারের সঙ্গে।
ধানের রোগ প্রতিরোধ, নতুন ওষুধের সম্ভাবনা খোঁজা, পাট থেকে প্লাস্টিকের বিকল্প তৈরি, চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কিংবা সৌরকোষের জন্য নতুন উপাদান তৈরি—এসবও বিজ্ঞানের ভিন্ন ভিন্ন শাখার কাজ।
এমন নানা ক্ষেত্রে গবেষণার স্বীকৃতি এবার একসঙ্গে পেলেন বাংলাদেশের সাত বিজ্ঞানী।উন্নয়নশীল দেশগুলোর বিজ্ঞানচর্চা ও গবেষণার অগ্রগতিতে কাজ করা আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS) ২০২৭ সালের নতুন ফেলো হিসেবে বাংলাদেশের সাত বিজ্ঞানীকে নির্বাচিত করেছে।
সূত্র: প্রথম আলো