সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী এস এম সায়েম নিরাপত্তাজনিত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তাঁর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এসব ঘটনা ঘটে।
পরে ট্রাইব্যুনাল সাক্ষী সায়েমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ নভেম্বর ১৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এস এম সায়েম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে মিরপুর অঞ্চলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।
আজ তাঁকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।জেরা শেষে সাক্ষী ট্রাইব্যুনালের কাছে নিরাপত্তা চান।
সূত্র: প্রথম আলো