আসন্ন রমজান মাস সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুরসহ ১০টি নিত্যপণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি সহজ এবং বাজারমূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যবৃদ্ধি ঠেকানো গেলে ভোক্তারা অপেক্ষাকৃত সহনীয় দামে এসব পণ্য পাবেন।
আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ–সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে, যা ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।পণ্যগুলো কীকেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় যে ১০টি পণ্যের এলসি মার্জিন ন্যূনতম রাখার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে চাল, গম, আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।এ ছাড়া অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানির ক্ষেত্রে ঋণপত্র স্থাপনে ব্যাংকগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এলসি মার্জিন কী এবং এর প্রভাবসহজ কথায় বলা যায়, এলসি বা আমদানি ঋণপত্র খোলার সময় ব্যবসায়ী বা আ...
সূত্র: প্রথম আলো