একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন ফাতেমা আক্তার। চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য গত বৃহস্পতিবার ভোরে চাঁদপুর রেলস্টেশনে যান তিনি। ছিনতাইয়ের শঙ্কায় স্বজনদের সব স্বর্ণালংকার ও টাকাপয়সা একটি ভ্যানিটি ব্যাগে রেখেছিলেন ফাতেমা।
রেলস্টেশন থেকে সেই ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনায় মামলা করার পর চাঁদপুর ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিয়া নদীর একটি পন্টুনের সুড়ঙ্গের ভেতর থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুরওই নারীর ব্যাগে ১৯ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিল।
সূত্র: প্রথম আলো