ঋণের বোঝা থেকে মুক্তি পেতে অস্বাভাবিক বেতনের চাকরি, কিন্তু প্রতিটি কর্মস্থলেই অপেক্ষা করছে ভয়ংকর বিপদ। এমনই এক ব্যতিক্রমী গল্প নিয়ে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া দক্ষিণ কোরীয় সিরিজ ‘ডেড-এন্ড জব’। মুক্তির পরপরই দর্শকদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে আট পর্বের সিরিজটি। জায়গা করে নিয়েছে নেটফ্লিক্সের বৈশ্বিক ও বাংলাদেশের সেরা দশের তালিকায়। চাকরির বাজারে ভালো বেতনের কাজ পাওয়া কঠিন।
তার ওপর ঋণের বোঝা, সংসারের চাপ আর প্রতিদিনের জীবনযুদ্ধ। অনেকের কাছেই একটি ভালো চাকরি যেন সোনার হরিণ। কিন্তু সেই চাকরিই যদি হয়ে ওঠে মৃত্যুফাঁদ? বেতন যদি হয় স্বাভাবিকের চেয়ে ৫০ গুণ বেশি, আর সেই অর্থ উপার্জনের জন্য প্রতিটি রাত কাটাতে হয় ভয়ংকর সব পরিস্থিতির মধ্যে? এমন অদ্ভুত ধারণা থেকেই তৈরি হয়েছে ‘ডেড-এন্ড জব’। গত ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দক্ষিণ কোরিয়ার এই মিস্ট্রি-হরর ফ্যান্টাসি সিরিজ।
মুক্তির মাত্র কয়েক দিনের মধ্যে আন্তর্জাতিক দর্শকদের নজর কেড়েছে এটি।
সূত্র: প্রথম আলো