ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরানো অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে (৩৫) ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে উপজেলার দপদপিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।সিরাজ মোল্লা দপদপিয়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
তিনি দপদপিয়া গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।সিরাজ মোল্লাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে গতকাল শনিবার দুপুরে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় হাতকড়া পরিয়ে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে সিরাজ মোল্লার তিন ভাই সোহেল মোল্লা (৩৫), জুয়েল মোল্লা (৩২) ও শহিদ মোল্লার (৩০) নেতৃত্বে শতাধিক নারী–পুরুষ ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা পুলিশের ওপর হামলা চালান।
সূত্র: প্রথম আলো