২০০৫ সালের ১৯ আগস্ট প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে ‘নেতাজির ভারত–ত্যাগের কাহিনি’ শিরোনামে এ লেখাটি প্রকাশিত হয়। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।কলকাতার এলগিন রোডে সুভাষচন্দ্র বোসের বাড়ি এখন নেতাজি ভবন-আবার দর্শনের সুযোগ ঘটে অর্ধশতাব্দী পর।
পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্টের মাত্র কয়েক দিনের আনন্দঘন শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নেতাজি ভবনটি দর্শনে আমার প্রথম সুযোগ হয় ১৯৫৪ সালে। এবারে সঙ্গে ছিলেন আমার স্ত্রী। দ্বিতীয়বার নেতাজি ভবন দর্শনের যে বিশেষ উদ্দেশ্য ছিল তা হলো ভারতের স্বাধীনতাযুদ্ধে যোগ দিতে যে বাড়ি থেকে নেতাজি একদিন গভীর রাতে উধাও হয়ে যান, সেই বাড়িটার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো।
প্রথম ও দ্বিতীয়বারের দর্শনের তুলনা করলে প্রথমেই নজরে পড়ে বাড়িটার অবস্থা আগের চেয়ে অনেক ভালো।
সূত্র: প্রথম আলো