বিকেলের আড্ডায় ঠান্ডা এক কাপ চা অনেকেরই পছন্দ। তবে অনেকে আবার কফি খেতে ভালোবাসেন। কেমন হয় যদি চা আর কফির মিশেলে তৈরি হয় লাতে টি! লাতে চায়ের রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগমউপকরণদুধ দেড় কাপপানি ১ কাপচা–পাতা ১ চা-চামচচিনি ১-২ চা-চামচ (স্বাদমতো)বরফকুচি আধা গ্লাসকফি আধা চা-চামচপ্রণালিফুটন্ত পানিতে চা–পাতা দিয়ে ফুটিয়ে ঘন লিকার তৈরি করুন। লিকার ছেঁকে নিন। ছেঁকে নেওয়া লিকারে চিনি ও কফি দিন। গ্লাসে আইস কিউব নিন।
চায়ের লিকার ঠান্ডা করে বরফের ওপর ঢেলে দিন। এবার দুধ ঢেলে ঠান্ডা লাতে টি তৈরি করে নিন।বাটা মসলায় দেশি মুরগির স্বাদ, রেসিপি জানুন
সূত্র: প্রথম আলো