আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণ ও বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক পরিচিতি তুলে ধরার লক্ষ্যে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসিফিক ২০২৬–এ অংশ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। ৩ থেকে ৫ নভেম্বর বালি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অ্যাডভান্সিং এডুকেশন ফর পারপাস অ্যান্ড ইমপ্যাক্ট’।
এতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা খাতের নেতৃস্থানীয় ব্যক্তি, নীতিনির্ধারক ও শিক্ষাবিদেরা অংশ নেন।
সম্মেলনে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, উদ্ভাবন, গবেষণা ও কার্যকর বৈশ্বিক অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।এআইইউবি প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কারমেন জেড লামাগনা, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাইফুল ইসলাম, অফিস অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর ও সিনিয়র সহকারী অধ্যাপক কারলিন নোয়েল জিটা লামাগনা, র্যাঙ্কিং ও গ্লোবাল এনগেজমেন্টের পরিচালক ও সিনিয়র সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও জনসংযোগ বিভাগের প্রধান মো. আবু মিয়া আকন্দ।বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক পরিচিতি ও স...
সূত্র: প্রথম আলো