শ্রীলঙ্কা ২–২ ভুটানসমীকরণটা খুব কঠিন ছিল না। ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে কিংবা ড্র করলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। মাঠের বাইরের সেই হিসাব আজ মিলে গেল মাঠের খেলাতেও। জাতীয় স্টেডিয়ামে ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে। তাতেই সপ্তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি ড্র হওয়ায় সেমিফাইনালের আশা টিকে রইল ভুটানের।
তবে শেষ চারের টিকিট পেতে এখন ভুটানকে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। সেই ম্যাচে শ্রীলঙ্কা ১টি পয়েন্ট পেলেই উঠে যাবে শেষ চারে। আর বাংলাদেশ ২ বা এর বেশি গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে শ্রীলঙ্কা। বাংলাদেশ কোচ টমাস ডুলির কাছে আজকের দিনটি ছিল প্রতিপক্ষকে কাছ থেকে দেখার সুযোগ। চাইলে বিকেলেও অনুশীলন করতে পারত বাংলাদেশ। কিন্তু কোচের পরিকল্পনা ছিল অন্য রকম।
সকাল ১০টায় অনুশীলন শেষ করে দলকে নিয়ে চলে যান জাতীয় স্টেডিয়ামে।
সূত্র: প্রথম আলো