গল্প ও চলচ্চিত্রের মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাইবারসিকিউরিটি সেন্টার (এনএসইউ-সিএসসি) আয়োজন করেছে ‘সাইবারফ্রেমস গালা নাইট’। আয়োজিত এ উদ্যোগে তরুণ নির্মাতারা তাঁদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে সমসাময়িক ডিজিটাল জগতের নানা চ্যালেঞ্জ, অনলাইন নিরাপত্তা ও সাইবার ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ কাশেম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসইউ সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, এনএসইউ সাইবারসিকিউরিটি সেন্টারের পরিচালক অধ্যাপক রাজেশ পালিত এবং নির্বাহী পরিচালক মিস জারজিনা টি. খলিল।প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি, অপতথ্য, ভুল তথ্য ও ব্যক্তিগত সম্মানহানির মতো ঘটনা সাইবার জগতে উদ্বেগ বাড়াচ্ছে।
সূত্র: প্রথম আলো