মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। বাংলাদেশের হয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত আসরে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গত রোববার রাতে পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা করেছেন। মাহির আরও খবর জানাচ্ছেন মনজুর কাদের৭৫–এ পা দিচ্ছে এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতা। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে হবে চূড়ান্ত পর্ব।
আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সামিরা খান। পাশাপাশি কিছুটা উদ্বেগও কাজ করছে। কারণ, প্রস্তুতির জন্য সময় পেয়েছেন খুব কম।
৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর মাত্র কয়েক দিনের প্রস্তুতি নিয়ে গতকাল রোববার রাতে এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি।মিথিলার সাহচর্যেমাহির জীবনে অনুপ্রেরণার মানুষদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছেন তানজিয়া জামান মিথিলা।
সূত্র: প্রথম আলো