কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে প্রারম্ভিক পর্যায়ে (এন্ট্রি লেভেল) কর্মী নিয়োগ কমাতে পারে প্রতিষ্ঠানগুলো। এতে ভবিষ্যতে দক্ষ ব্যবস্থাপক ও নেতৃত্ব তৈরির সংকট দেখা দিতে পারে।
কারণ, কর্মজীবনের শুরুতে বাস্তব কাজ, ভুল থেকে শিক্ষা এবং অভিজ্ঞদের পরামর্শ পেয়ে নিজেকে তৈরি করার সুযোগ কমে গেলে ভবিষ্যতে অভিজ্ঞ কর্মীর ঘাটতি তৈরি হতে পারে।শুরুতেই কাজ শেখার সুযোগ কমলে সংকট বাড়বে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ইকোনমি ল্যাব ২০২৬ সালের আগস্টে একটি বিশ্লেষণ প্রকাশ করে।
এতে দেখা যায়, এআইয়ের প্রভাব বেশি এমন পেশায় ২২ থেকে ২৫ বছর বয়সী কর্মীদের কর্মসংস্থান ২০২৬ সালের জুন পর্যন্ত তুলনামূলক কমেছে।যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত এক গবেষণায়ও এমন তথ্য উঠে এসেছে।
সূত্র: প্রথম আলো