দীর্ঘদিন ইসরায়েল শাসন করা বেনিয়ামিন নেতানিয়াহুকে তাঁর নেতৃত্বাধীন নতুন জোট সরকারে রাখা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা গাদি আইজেনকট।ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা আইজেনকট।
গতকাল রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে তাঁকে এ দায়িত্ব দেন।জেরুজালেমে প্রেসিডেন্টের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইজেনকট বলেন, নেতানিয়াহুর সকারের দায়িত্ব পালন করা ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকেও নতুন জোট সরকারে স্বাগত জানানো হবে।নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কীসম্ভাব্য জোটের বিষয়ে আইজেনকট বলেন, ‘লিকুদ পার্টি (নেতানিয়াহুর রাজনৈতিক দল) ও রিলিজিয়াস জায়নিস্ট পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্টকে বলা হয়েছে, “এখন ঐক্যের সময়”।
যদি তারা সত্যিই তা মনে করে থাকেন, তাহলে আমার নেতৃত্বে সরকার গঠনের বিষয়ে তাদের সমর্থন না করার কোনো কারণ দেখি না।
সূত্র: প্রথম আলো