আমার সেন্স অব হিউমারটা বড্ড খারাপ।রসিকতা করতেও পারি না, কেউ রসিকতা করলে ধরতেও পারি না।আমার চেহারায় একজন নিষ্ঠুর কাঠখোট্টা মানুষের ছাপ স্পষ্ট।বিছানার সামনে আয়না থাকায় ঘুম থেকে ওঠার পর প্রায়ই আঁতকে উঠি।ঘাম দিতে থাকে।আমিও মনে হয় আমাকে ভয় পাই।এলাকায় একটা সংগঠন আছে, ‘সর্বদা লাফিং ক্লাব’— কেবল সুস্থ থাকার জন্য কিছু মানুষ এক মিনিট যাবৎ ঠা ঠা করে হাসেন।বোধ করি সে সময়ে জগৎটাকে বড়ই নীরস লাগে।মানুষগুলোর কষ্ট হয়।দম বেরিয়ে যাওয়ার উপক্রম হয়।মাঝে মাঝে মুখে মশা ঢুকে পড়তে চায়—তবু তাঁরা হাসেন।দূর থেকে প্রায় প্রতিদিন ব্যাপারটা দেখে যারপরনাই বিরক্ত হই।এক মিনিটে দাঁত ব্রাশ করা যায়।
এক জোড়া মোজা পরা যায়।ভুল করে বাসার চাবি ফেলে পাঁচ-ছয় সিঁড়ি নেমে গেলেও আবার ফিরে এসে চাবি নিয়ে রাস্তা পর্যন্ত পৌঁছে যাওয়া যায়— অনেকে বলে, আমার দাঁত নেই। হাসলে শুধু দাঁতের মাড়ি দেখা যাবে বলে আমি কখনো স্বতঃস্ফূর্তভাবে হাসি না। কেউ কেউ বলে, উনি আসলে গুরুগম্ভীর মানুষ।
কোনোটাই সত্য নয়।এক মিনিট জোর করে হাসার কী আছে!জোর করে হাসি, আর জোর করে ফাঁসি—দুটো কি সমতুল্য নয়?সমস্যা হচ্ছে, আমি ‘সর্বদা লাফিং ক্লাব’–এর আজীবন সদস্য।কী করে হলাম, জানা নেই।আদমশুমারি লিস্ট দেখে এলাকার সবাইকে সদস্য করা হয়েছে হয়তো।তাই নিয়ম করে আমিও সবার সাথে হাসতে শিখছি।না করার উপায় নেই।কারণ এর প্রতিষ্ঠাতা আমাদের বাড়িওয়ালা।আমার জন্য বিষ...
সূত্র: প্রথম আলো