আমাদের জীবন ও আশপাশের মানুষ মাঝে মাঝে আমাদের জন্য দীর্ঘমেয়াদি কল্যাণকর অনেক কাজ করে। সরকার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে গ্যাসের দাম বাড়ায়! আর আমার এক বন্ধু আমার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে আমার ৫ হাজার টাকা মেরে দিছিল। আমার এই বন্ধু আমার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি। ১০ বছর পর টাকা চাওয়ায় বলছে, তোর দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই টাকাটা আর কখনো ফেরত দিইনি।
জিজ্ঞেস করলাম, এই দীর্ঘমেয়াদি কল্যাণটা আসলে কী? বন্ধু বলছে, অর্থই অনর্থের মূল দোস্ত! আমি চাইনি তোর হাতে অর্থ গিয়ে তোকে একজন অনর্থ মানুষে পরিণত করুক। মোহাম্মদপুরে একবার ছিনতাইয়ের শিকার হইছিলাম। ছিনতাইকারীর চেহারা কিছুটা কিউট লাগায় নিজে থেকেই সব বের করে দিয়েছি। আমার সহযোগিতা দেখে ওরা আমাকে বেশ পছন্দ করেছে। ছিনতাই শেষে পাশেই একটা দোকানে চা খাওয়াইছে। চা খেতে খেতেই ওনাদেরকে জিজ্ঞেস করেছি, ছিনতাই কেন করেন আপনারা?
সিনিয়র ছিনতাইকারীর উপদেশক পাশ থেকে বললেন, ভাই!
সূত্র: প্রথম আলো