জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচিত হলে আইগনার জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন।গতকাল রোববার নিজের মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এ ঘোষণা দেন মের্ৎস।বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার আইগনার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য।
দলটি বাভারিয়ায় সিডিইউর সহযোগী দল। স্থানীয় সময় আজ সোমবার সিডিইউ ও সিএসইউর এক বৈঠকে তাঁর মনোনয়ন চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, জোটের দলগুলোকে একজন অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়।
দেশটির বর্তমান ক্ষমতাসীন জোটে রয়েছে সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।এসপিডি এর আগেও প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে।জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন।
সূত্র: প্রথম আলো