প্রতিটি অর্জনের পেছনে থাকে আলাদা গল্প। কখনো সেই গল্পে থাকে স্বপ্নপূরণের আনন্দ, কখনো কঠিন সময়ের সঙ্গে লড়াই, আবার কখনো থাকে বাধা পেরিয়ে নিজের জায়গা তৈরি করে নেওয়ার সাহস। এমনই কিছু নারীর অনুপ্রেরণার গল্প, অভিজ্ঞতা ও জীবনের নানা অধ্যায় নিয়ে প্রচারিত হচ্ছে নতুন পডকাস্ট শো মেরিল সিরাম সোপ বার প্রেজেন্টস ‘ডিয়ার স্কিন উইথ এশা রুশদী’। ‘ডিয়ার স্কিন উইথ এশা রুশদী’ পডকাস্টে অতিথি হিসেবে অংশ নেন মডেল ও অভিনেত্রী সারা আলম।
ছবি: মেরিলের সৌজন্যেএশা রুশদীর সঞ্চালনায় এই পডকাস্টের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে আসবেন বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের সফল, সাহসী ও অনুপ্রেরণাদায়ী নারীরা।ক্যারিয়ারের শুরুতে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা, নিজের স্বপ্ন ও লক্ষ্যের প্রতি অবিচল থাকা, সামাজিক বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া এবং জীবনের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর পেছনের পরিশ্রম ও আত্মবিশ্বাসের গল্প বলছেন অতিথিরা।‘ডিয়ার স্কিন উইথ এশা রুশদী’ পডকাস্টে অতিথি হিসেবে অংশ নেন মডেল ও উদ্যোক্তা মারিয়া মুমু।
ছবি: মেরিলের সৌজন্যেএর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অংশে রয়েছে ত্বকের যত্ন ও নিজের প্রতি ভালোবাসা।
সূত্র: প্রথম আলো