সচ্ছলতার আশায় লাওসে গিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার এক তরুণ। পরিবারের দাবি, সাত মাস ধরে ওই তরুণকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পাহাড় ও জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। কাজ করেও কোনো মজুরি পাচ্ছেন না।পরিবারটি জানায়, জমি বিক্রি ও ভ্যান চালিয়ে জমানো টাকায় লাওসে পাঠানো হলেও এ পর্যন্ত দেশে কোনো টাকা পাঠাতে পারেননি ওই তরুণ। উল্টো স্থানীয় দালালেরা পরিবারের কাছে আরও টাকা দাবি করছেন।
এ ঘটনায় দুই দালালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর বাবা।ভুক্তভোগী ওই তরুণের নাম রায়হান উদ্দিন (২১)। তিনি উপজেলার হায়াতপুর গ্রামের ভ্যানচালক গোকুল হোসেনের ছেলে। গতকাল রোববার বিকেলে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন গোকুল হোসেন।পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে স্থানীয় দুই আদম ব্যবসায়ী রেজাউল করিম ও সাজেদুর রহমানের মাধ্যমে লাওসে যান রায়হান।
ভালো কাজ ও আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে তাঁকে সেখানে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো