ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ বিষয়ে এ বৈঠকের আয়োজক এন্ডোক্রাইন সোসাইটি। প্রচার সহযোগী প্রথম আলো।দেশে ডায়াবেটিসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বর্তমানে দুই কোটির বেশি মানুষ এ রোগে আক্রান্ত। তাঁদের বড় একটি অংশের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নেই।
অনিয়মিত চিকিৎসা, ওষুধের ব্যয়, বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট এবং শহরকেন্দ্রিক স্বাস্থ্যসেবার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।‘ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা উঠে আসে। গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে এ বৈঠকের আয়োজন করা হয়। আয়োজক বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি; প্রচার সহযোগী প্রথম আলো।
বৈঠকের সায়েন্টিফিক পার্টনার ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস।আলোচনায় নীতিনির্ধারক, চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হৃদ্রোগ, কিডনি, চোখ ও স্নায়ুর নানা জটিলতা দেখা দেয়।
সূত্র: প্রথম আলো