ছয়টি বিভাগ, ছয়টি স্বতন্ত্র ঐতিহ্য, অথচ পরিচয় এক—বাংলাদেশ। এই ভাবনাকে কেন্দ্র করে পোশাকের নকশায় দেশের ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কে এম মাঈনুল হাসান।
রইল বিস্তারিত ...বাংলাদেশের ছয়টি বিভাগের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পোশাকের নকশায় তুলে ধরেছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কে এম মাঈনুল হাসান। ‘বাংলাদেশ—আ ক্যানভাস অব ডিভিশনাল হেরিটেজ’ শিরোনামের এই সংগ্রহে স্থান পেয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়।বাংলাদেশের প্রতিটি অঞ্চলের আছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।
কোথাও স্থাপত্যশৈলী, কোথাও লোকজ শিল্প, আবার কোথাও কারুশিল্প ও বস্ত্রশিল্পের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সেই পরিচয়।
সূত্র: প্রথম আলো