মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা-বাগানের কৃষ্ণনগর গ্রামে ‘লেবার লাইনে’ আমার বাড়ি। চা-শ্রমিক পরিবারে বেড়ে উঠেছি। দাদি মণি রানী পাল বাগানের শ্রমিক। সেই সুবাদে আমাদের পরিবার বাগানের জমিতে থাকে। বয়স ৬০ বছর পূর্ণ হতে দাদির আরও দেড় থেকে দুই বছর বাকি। বাগানের নিয়ম অনুযায়ী, এরপর তিনি অবসরে যাবেন। বাবা নিরোদ রুদ্রপাল চালকলের শ্রমিক আর মা নমিতা রানী পাল গৃহিণী। চার বোনের মধ্যে আমি দ্বিতীয়।
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বড় বোনের বিয়ে হয়ে গেছে। ছোট দুই বোন লেখাপড়া করছে।আমি ২০২৩ সালে জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৪.৯৪ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। ২০২৫ সালে স্থানীয় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে জিপিএ–৩.৮৩ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই।
এখন চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) বায়োলজিক্যাল সায়েন্সে প্রি–আন্ডারগ্র্যাজুয়েট দ্বিতীয় সেমিস্টারে পড়ছি।কিছুদিন আগে আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তির জন্য আবেদন করি।
সূত্র: প্রথম আলো