জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ থেকে বাস্তব অগ্রগতি আসতে হবে। এমন কথা বলেছেন সম্মেলনের আয়োজক দেশের প্রতিনিধি। তিনি বলেন, ‘এমন একটি বাস্তব ফল দরকার, যা মানুষ দেখে বুঝতে পারবে—এটি সত্যিই অর্জন করা গেছে।’তুরস্কে জাতিসংঘের এই আলোচনায় যোগ দিতে জড়ো হচ্ছেন বহু বিশ্বনেতা এবং প্রায় ১৯০টি দেশের প্রতিনিধিরা।আজ সোমবার শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ এই সম্মেলন।
এর মধ্যে সারা বিশ্বের দেশগুলোকে মোকাবিলা করতে হচ্ছে মানুষের জানা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এল নিনো। এটি প্রশান্ত মহাসাগরের একটি বায়ুপ্রবাহ, যার ফলে গরম বাড়ে। আর জীবাশ্ম জ্বালানির কারণে এই এল নিনো আরও তীব্র হয়েছে। এতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে এবং ট্রিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।জলবায়ু সংকটের ক্ষতির খরচ কে দেবে—এ নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টানাপোড়েনের আশঙ্কা রয়েছে।
গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর অগ্রগতিও ধীর।
সূত্র: প্রথম আলো