মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই দর্শকসংখ্যায় নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়ার ফ্যান্টাসি-রোমান্টিক সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাস ও হুলুতে মুক্তি পাওয়া সিরিজটি দুই প্ল্যাটফর্মের অরিজিনাল কনটেন্টের মধ্যে সবচেয়ে বেশি দর্শক পাওয়া সিরিজের স্বীকৃতি পেয়েছে। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ৩ নভেম্বর মুক্তির পর প্রথম তিন দিনের দর্শকসংখ্যার ভিত্তিতে এই রেকর্ড গড়েছে সিরিজটি।
একই সঙ্গে ৫০টির বেশি দেশের বাজারে কোরিয়ান সিরিজের মধ্যে মুক্তির পর শীর্ষে উঠেছে। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, চিলি, ফ্রান্স, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশ। সিরিজটি মুক্তির কথা ছিল ৪ নভেম্বর। তবে ভক্তদের আগ্রহ দেখে নির্ধারিত সময়ের এক দিন আগেই এটি প্রকাশ করে ডিজনি প্লাস।‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর দৃশ্য।
আইএমডিবি ওয়েবটুন থেকে পর্দায়ন্যাভার ওয়েবটুনের দ্য রিম্যারিড এমপ্রেস নামের জনপ্রিয় কমিক সিরিজ অবলম্বনে সিরিজটি তৈরি হয়েছে।
সূত্র: প্রথম আলো