বাজারে মোটা চালের কেজি সর্বনিম্ন ৫০ টাকা। ওএমএসে ৩০ টাকা। ৪৮ টাকার আটা সরকার বিক্রি করে ২৪ টাকায়। খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে থাকা মানুষ ২৮ লাখ বেড়েছে।রাজধানীর মিরপুরের রূপনগরে আরামবাগ বস্তিটি বেশ বড়। সেখানে হাজারো নিম্ন আয়ের মানুষের বাস। বস্তিটির সামনে আগে ট্রাকে স্বল্প মূল্যে সরকারিভাবে খাদ্যপণ্য বিক্রি হতো। কোন সংস্থা বিক্রি করত, তা বলতে পারলেন না বস্তিটির বাসিন্দারা।
তবে তাঁরা জানালেন, লাইন ধরে তাঁরা সেই খাদ্যপণ্য কিনতেন। এখন সেটা নেই। বস্তিটিতে থাকেন সুফিয়া বেগম (৪৫)। গতকাল রোববার আরামবাগ বস্তির সামনে গিয়ে পাওয়া যায় তাঁকে। তিনি প্রথম আলোকে বলেন, আগে তাঁদের টিসিবির কার্ড ছিল। কার্ড দিয়ে স্বল্প মূল্যে চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি কিনতে পারতেন। তাঁর কার্ডটি বাতিল হয়েছে। সরকারিভাবে বিক্রি হওয়া চাল–আটার ট্রাক বস্তির সামনে যায় না।
সুফিয়া বলছিলেন, তাঁর স্বামী ফুটপাতে দোকান বসিয়ে শুঁটকি ও সবজি বিক্রি করতেন।
সূত্র: প্রথম আলো