অনলাইনে তিনি ‘মিস্টারবিস্ট’। তবে আসল নাম জিমি ডোনাল্ডসন। মাত্র ১৪ বছর বয়সে বেডরুম থেকে শুরু করা তাঁর ইউটিউব চ্যানেলটি আজ বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত চ্যানেলে রূপ নিয়েছে। ব্যতিক্রমী সব আয়োজন, দুঃসাহসিক চ্যালেঞ্জ, লাখ লাখ ডলারের পুরস্কার এবং মানবিক কর্মকাণ্ডের ভিডিও তৈরি করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন জিমি ডোনাল্ডসন। গ্রাহকের সংখ্যার হিসাবে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের মালিক তিনি।
কিন্তু এই অসীম সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন শৈশব, ক্রোনস রোগের সঙ্গে লড়াই এবং ইউটিউবের অ্যালগরিদম বোঝার তীব্র একাগ্রতা।১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের কানসাসে জন্ম জিমির। মা সুসান প্যারিশার মার্কিন সামরিক বাহিনীতে থাকায় জিমির শৈশবের বড় অংশ কেটেছে বিভিন্ন শহরে। ২০০৭ সালে মা-বাবার বিচ্ছেদের পর বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
স্কুলে বেসবল ও বাস্কেটবল খেললেও ১৫ বছর বয়সে পরিপাকতন্ত্রের জটিল ব্যাধি ক্রোনস ডিজিজে আক্রান্ত হয়ে প্রায় ৫০ পাউন্ড ওজন হারান তিনি।
সূত্র: প্রথম আলো