ইরানের ওপর নতুন করে যুদ্ধ চাপিয়ে দেওয়ার আশঙ্কা বাড়ছে। এর মধ্যেই দেশটির সামরিক সরঞ্জাম ও অস্ত্র আমদানির পথ বন্ধ করতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধের পাশাপাশি এবার দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন বন্ধ করতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে মার্কিন সামরিক বাহিনী।
এর নাম দেওয়া হয়েছে ‘টাস্কফোর্স আয়রন গেট’।তবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করছেন, ইরানের বিস্তৃত বাণিজ্যিক যোগাযোগ ও আঞ্চলিক সরবরাহ নেটওয়ার্কের কারণে দেশটির অস্ত্র সরবরাহের সব পথ বন্ধ করা প্রায় অসম্ভব। আবার কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি না থাকায় এই উদ্যোগ বাস্তবায়নেও বাধা আসতে পারে।
গত শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নতুন এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয়।
সূত্র: প্রথম আলো