ভারতের সুপ্রিম কোর্ট আতশবাজি বন্ধের নির্দেশ দিতে অস্বীকার করেছিলেন। বিচারপতিরা বলেছিলেন, যে নির্দেশ কার্যকর করা যায় না তা দিয়ে কী লাভ। ফলে দিল্লিসহ উত্তর ভারতে দেদার বাজি পুড়ল গতকাল রোববার দীপাবলির রাতে। দূষণে হাঁসফাঁস করল দিল্লি। আজ সোমবার সকালে দিল্লির বাতাসে দূষণমাত্রার পরিমাণ (একিউআই) ৫০০ ছুঁই ছুঁই।
গতকাল রাতে গোটা দিল্লিতে যখন বাজির আওয়াজে কান পাতা দায়, রাজধানীর কোনো কোনো এলাকায় একিউআই মাত্রা তখন এক হাজার ছাড়িয়ে যায়। এই প্রথম দেখা গেল, দিল্লির কোনো কোনো এলাকায় দূষণ মাপার যন্ত্র খারাপ হয়ে রয়েছে।পরিস্থিতির সামাল দিতে গত কয় দিন ধরেই দিল্লি এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন) এলাকায় দূষণ নিয়ন্ত্রণে তৃতীয় পর্যায়ের কড়াকড়ি বা নিষেধাজ্ঞা ‘গ্র্যাপ-৩’ বলবৎ করা হয়েছে। এর ফলে সব ধরনের দূষণযুক্ত গাড়ি চলাচল নিষিদ্ধ।
বাইরের রাজ্য থেকেও দূষণযুক্ত গাড়ি ঢোকা নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো