আরও পড়ুন: ক্যাপশন: সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। ছবি: প্রথম আলোআগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সময়সূচি ও সংশ্লিষ্ট বিষয়ে আজ সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সময়সূচি, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে বলেও সিদ্ধান্ত হয়।সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।ইউজিসি চেয়ারম্যান বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কম।
সূত্র: প্রথম আলো