গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে ইস্তিরির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে টঙ্গী পূর্ব থানার পুলিশ তাঁকে আটক করে। পরে শিশুটির মায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।অভিযুক্ত শিক্ষকের নাম রাব্বি হোসেন (২৫)। তিনি টঙ্গীর চেরাগআলী এলাকার একটি মাদ্রাসার শিক্ষক।
তাঁর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।শিক্ষার্থীর স্বজন ও মামলার এজাহার থেকে জানা গেছে, ওই শিক্ষার্থী মাদ্রাসায় দুষ্টুমি করছিল—এমন অভিযোগে ৪ নভেম্বর বিকেলে তাঁর নিতম্বে ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দেন রাব্বি হোসেন। পরের দিন সন্ধ্যায় শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসায় যান তার মা। এ সময় মাকে নির্যাতনের বিষয়টি জানায় সে। মাকছুদুল আলম, টঙ্গী পূর্ব থানার ওসি এ ঘটনায় মামলা হয়েছে।
সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।পরে গতকাল রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।
সূত্র: প্রথম আলো