চট্টগ্রামের মিরসরাই উপকূল হয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে পুলিশের করা একটি মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজন হলেন মহসিন সম্রাট (৫৭), আজাহার উদ্দিন (২২) ও ফাবিয়াতুল ফারাবী (২৪)।
এর মধ্যে মহসিন সম্রাট উপজেলার ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফারাবী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি। আজাহার উদ্দিন ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনজনই স্থানীয় বিএনপির কর্মসূচিতে সক্রিয়। তাঁদের সবার বাড়ি ওসমানপুর ইউনিয়নে।গত ৩১ সেপ্টেম্বর রাতে মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকা থেকে সারবোঝাই দুটি ট্রাক জব্দ করে পুলিশ। দুটি ট্রাকে ১৫ হাজার ৫০ কেজি সার ছিল।
এসব সার ট্রাক থেকে মাছ ধরার নৌযানে বোঝাই করার সময় জব্দ করা হয়।
সূত্র: প্রথম আলো