পিকনিক পার্টির দুর্ঘটনার খবর ইতিমধ্যে আসতে শুরু করেছে। ৭ নভেম্বর কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন খুনি বটতল বা রেলবিট এলাকায় একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। বাসটি কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজার যাচ্ছিল। বুড়িচংয়ের বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বাসটিতে করে শিক্ষাসফরে যাচ্ছিলেন।দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন সোহানা আফরোজ (৪৫), মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক এবং সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬), মাদ্রাসার অপর এক শিক্ষিকার স্বামী। আহত প্রায় ৩০ জনের চিকিৎসা চলছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সড়ক দুর্ঘটনা: দায় নিতে হবে আমাদেরওএবার জানুয়ারিতে শবে বরাত, ফেব্রুয়ারিতে রোজা আর ডিসেম্বরে পরীক্ষা—সব মিলিয়ে পিকনিকের মৌসুম এগিয়ে এসেছে।
অক্টোবর থেকেই বাস, পিকআপ ও ভ্যান ছুটছে দিগ্বিদিক।
সূত্র: প্রথম আলো